দেড় শতাধিক অ্যাথলেটদের অংশগ্রহণে মাদারগঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : ‘প্রগতির পথে ছুটে চলা দুর্বার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদারগঞ্জ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

দেড় শতাধিক অ্যাথলেটদের অংশগ্রহণে মাদারগঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত


শনিবার সকালে উপজেলার মানবিক উন্নয়ন ভাবনা (মোভ) নামে একটি সংগঠন এই ম্যারাথনের আয়োজন করে।  

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যারাথনের উদ্বোধন করেন। এতে বিভিন্ন বয়সের দেড় শতাধিক অ্যাথলেট অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন সড়কে ছয় কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় স্টার্টিং পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মাদারগঞ্জ এ এম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদারগঞ্জ ছায়ানীড় সংঘের সভাপতি আইয়ুব আলী খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন তালুকদার লেমন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, ছায়ানীড় সংঘের সাধারণ সম্পাদক শিবলুল বারী রাজু, মোখলেছুর রহমান, মায়া চক্রবর্তীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দুরে রাখতে এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য গঠনে ম্যারাথন আয়োজন করা হয়েছে। নিয়ম-শৃঙ্খলা অনুসরণ করার মধ্য দিয়ে আমরা সুস্থ ও সুন্দর জীবন অতিবাহিত করতে পারব। নিয়মিত ব্যায়াম আমাদের শরীরকে সুগঠিত ও নিরোধ রাখতে ভূমিকা রাখে। সকলের সহযোগীতায় ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান