কুড়িগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

কুড়িগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার


শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওই ইউনিয়নের অনন্তপুর গ্রামের আবু ছালেকের ছেলে আরিফুর রহমান (২৫) এবং উপজেলার খড়িবাড়ী বাজার শাখা যুবলীগের সভাপতি খড়িবাড়ী শেখ পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন শেখ (৪৫)।  

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃতরা দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন । শনিবার তারা এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলার আসামী হিসাবে তাদের গ্রেফতার করা হয়।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান