ইসলামপুরে অগ্নিকান্ডে ৪টি ঘরপুড়ে ভস্মিভূত

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেস আলী পরিবারের ৪টি ঘরপুড়ে ছাই হয়েছে।

ইসলামপুরে অগ্নিকান্ডে ৪টি ঘরপুড়ে ভস্মিভূত


উপজেলার গুঠাইল বাজার খামারী পাড়া এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলা চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার খামারী পাড়া কায়জার আলী ঘরের আগুন লাগে। আগুনে লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে কায়জারের আধাপাকা ১টি টিনসেটসহ তার ভাই জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেস আলীর ৪টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত নন তারা।


ক্ষতিগ্রস্ত পরিবারের কায়জার আলী জানান, অগ্নিকান্ডে ঘরে থাকা মোটর সাইকেল, দুইটি বাই সাইকেল সহ তাদের পরিবারের ৪টি ঘরের সকল আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়। 


ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস একটি দল ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান