মেলান্দহে ঘোড় দৌড় প্রতিযোগিতা

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা ৯ জানুয়ারি দুপুর ২টায় সাধুপুর গ্রামে অনুষ্ঠিত হয়।

মেলান্দহে ঘোড় দৌড় প্রতিযোগিতা
মেলান্দহে ঘোড় দৌড় প্রতিযোগিতা


সাধুপুর চর বিরাণভূমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হন মাদারগঞ্জের হাজী নজরুল ইসলাম।

 দ্বিতীয় পুরস্কার অর্জন করেন টাবুরচরের আজিজল হক এবং তৃতীয় পুরস্কার অর্জন করেন আক্কাস আলী। 

খেলায় ৫টি পর্বে ১৩টি জেলার ৩০টি ঘোড়া অংশ গ্রহণ করে। লেখক-সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম সাধু এতে সভাপতিত্ব করেন। 

বিশিষ্ট সমাজসেবক যাকিয়াহ আজিজ সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। 

নয়ানগর ইউপির সাবেক চেয়ারম্যান মির্জা ওয়াহাব, মনোহর আলী, হাফিজ দেওয়ান, আ: সাত্তার মাস্টার, শামসুদ্দিন দেওয়ান, কবি ও সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান