উল্লাপাড়ায় মেয়ের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়ের উপর অভিমান করে সাথী পারভীন (৩৫) নামের এক মা আত্মহত্যা  করেছে।

উল্লাপাড়ায় মেয়ের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা
উল্লাপাড়ায় মেয়ের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা


শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ ঘরের ধন্যার সাথে ঝুলে আত্মহত্যা করে। সাথী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। 


উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ মেহেদী হাসান জানান, ২৫ তারিখ শনিবার দুপুরে তার কলেজ পড়ুয়া মেয়ের সাথে ঝগড়া হয় গৃহবধূ সাথীর। সন্ধ্যায় পরিবারের সকল সদস্য গ্রামের এক ইসলামি জালসায় যোগ দিলে মেয়ের উপর অভিমান করে সাথী ঘরের ধন্যার সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে জলসা শুনে বাড়ীর লোকজন ফিরে এসে দেখে আত্মহত্যা করে ঝুলে আছে গৃহবধূ সাথী। 


উল্লাপাড়া মডেল থানার তদন্ত (ওসি) নিয়ামুল হক জানান, পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে সাথীর স্বামী শহিদুল ইসলাম থানায় বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান