ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ


রবিবার দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনে নবীন বরণ উদযাপিত হয়। 

নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার। 

তিনি নব উদ্যমে গড়ে উঠা প্রতিষ্ঠানটির মাধ্যমে আগামী শিশু কিশোরদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

নিউ মাইলস্টোন স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি ও মোঃ রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, মোঃ শাহ ফরিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, সাবেক কাউন্সিলর জুলহাস মন্ডল, ইমতিয়াজ আহমেদ নকিব প্রমূখ। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান