পরপর তিন বছর গ্রুপ চ্যাম্পিয়ন শেহমান ইসলাম

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র শেহমান ইসলাম প্রতিভা ও দক্ষতার পরিচয়ে হয়ে উঠেছেন গানের জগতে এক উজ্জ্বল তারকা।

পরপর তিন বছর গ্রুপ চ্যাম্পিয়ন শেহমান ইসলাম
পরপর তিন বছর গ্রুপ চ্যাম্পিয়ন শেহমান ইসলাম


২০২৩ সাল থেকে লোক, নজরুল, এবং আধুনিক গানে ধারাবাহিকভাবে স্কুলের চ্যাম্পিয়ন এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।


শেহমানের অর্জন শুধু স্কুল পর্যায়ে সীমাবদ্ধ নয়। তিনি জাতীয় পুরস্কারও অর্জন করেছেন, যা তার প্রতিভার গভীরতাকে তুলে ধরে।


শেহমান ইসলাম কেবল গানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি একজন দক্ষ উপস্থাপক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। "বিডি চাইল্ড ট্যালেন্ট" নামে একটি সামাজিক সংগঠনে তিনি বিভিন্ন শো উপস্থাপনা করেন। তার অনন্য উপস্থাপনা দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।


শেহমান প্লেব্যাক গানও করেছেন। করেছেন অভিনয়। ঢাকার নামকরা প্রতিষ্ঠানে লাইভ গানের অনুষ্ঠানও করেছেন।


তাঁর গান সবার কাছে এতোটাই প্রিয় যে তার রয়েছে অনেক ভাইরাল গান।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান