তিন বারের চ্যাম্পিয়ন তানজিম বিন তাজ প্রত্যয়

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: বি এ এফ শাহীন কলেজের গর্ব তানজিম বিন তাজ প্রত্যয় টানা তিনবার গান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজির স্থাপন করেছেন।

তিন বারের চ্যাম্পিয়ন তানজিম বিন তাজ প্রত্যয়
তিন বারের চ্যাম্পিয়ন তানজিম বিন তাজ প্রত্যয়


২০২৩, ২০২৪, এবং ২০২৫ সালে পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়ে এয়ার চিফ মার্শালের হাত থেকে পুরস্কার গ্রহণ করে নিজের প্রাপ্তির ঝুলিকে আরও সমৃদ্ধ করেছেন তিনি।


শুধু প্রতিযোগিতার পুরস্কারেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তানজিম বিন তাজ প্রত্যয় বেশ জনপ্রিয়। তার মধুর কণ্ঠে শুদ্ধ ধারার গান মানুষ মুগ্ধ হয়ে শোনে। প্রত্যয়ের মা জানান, "এদেশের মানুষ এখনো শুদ্ধ ধারার গান ভালোবাসে। সাধারণ মানুষের ভালোবাসার কারণেই প্রত্যয়ের গান জনপ্রিয় হয়েছে। আমি এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই।"


প্রত্যয়ের প্রাপ্তি এখানেই শেষ নয়। তার রয়েছে দুটি রিয়েলিটি শো-এর অভিজ্ঞতা। ২০২১ সালে এনটিভি আয়োজিত "অনন্য প্রতিভা" প্রতিযোগিতার টপ ফাইনালিস্ট ছিলেন তিনি। পরবর্তীতে ২০২২ সালে "ইসলামিক রিয়েলিটি শো সেরাদের সেরা" প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন।


তানজিম বিন তাজ প্রত্যয়ের মা তার সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। দেশের গানের জগতে তার এই পথচলা আরও এগিয়ে যাক—এটাই সবার কামনা




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান