মেলান্দহে আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা: জামালপুরে মেলান্দহ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম (৬১) এবং ৬নং আদ্রা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকন (৩১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেলান্দহে আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
মেলান্দহে আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার


মামলার আইও এসআই মাহবুবুল আলম এবং অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানিয়েছেন, ২৮ জানুয়ারি দিবাগত রাতে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পরদিন ২৯ জানুয়ারি তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ২৯ অক্টোবর’২০২৪ সাবেক ছাত্রদলের সভাপতি মনোয়ার হোসেনের দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপি’র লিফলেট বিতরণকালে মালঞ্চ এলাকায় আ’লীগ নেতারা হামলা চালিয়ে কৃষক দলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর হামলা চালানোর অভিযোগে একটি মামলা (নং-২০) দায়ের করেন মান্নানের ছোট ভাই মনোয়ার হোসেন। এর আগে সারাদেশের ন্যায় ৫ আগস্টের ঘটনায় ওই কৃষক দল নেতা আব্দুল মান্নান বাদি হয়ে আ’লীগের দুই শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান