বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হলেন সেনাপ্রধান

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়েছে। রাজশাহী সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সামরিক মর্যাদায় তাঁকে এই পদে অভিষিক্ত করা হয়।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হলেন সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হলেন


বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বিআইআর)-এর ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন। রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) সামরিক মর্যাদায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ৭ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেন।

সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে ‘কর্নেল র‍্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, এবং দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর সেনানী ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা উল্লেখ করেন। পাশাপাশি, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই রেজিমেন্টের ভূমিকা তুলে ধরেন এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, বিভিন্ন পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধানের অভিষেক ও উপস্থিতি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দেশসেবার প্রত্যয়কে আরও দৃঢ় করেছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান