এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখার উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় 'দারুল হিকমা হিফজ শাখা'র উদ্বোধন করা হয়েছে। 

এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখার উদ্বোধন
এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখার উদ্বোধন


হিফজ শাখার উদ্বোধন করেন বিশিষ্ট আলেমেদ্বীন পুইঁছড়ি‌ ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যাপক আল্লামা আমির আহমদ।


রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেলে দারুল হিকমা হিফজ শাখা ও এতিম খানার কার্যালয়ে এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসা ও হিফজ খানার প্রতিষ্ঠাতা পরিচালক, গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ'র সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঁইছড়ি‌ ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসাইন।


উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসার সুপার মাওলানা নিজাম‌ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা রাখেন মাওলানা আশেক‌ এলাহী, মাওলানা হুমায়ূন কবির, মাওলানা সরওয়ার করিম, হাফেজ মাওলানা আবদু‌ ছমদ‌, মুহাম্মদ আব্দুল করিম, মাওলানা সৈয়দুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপস্থিত ওলামায়ে কেরাম বলেন, 'কোরআন শরীফ সহিহ-শুদ্ধকরণ প্রত্যেক মুসলমানের মৌলিক দায়িত্ব। মানুষের জীবন-মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই, মৃত্যুর পর এই ধর্মীয় প্রতিষ্ঠানই অত্র সমাজের মানুষের জন্য নাজাতের উছিলা হিসেবে থাকবে। হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজী, অংক শেখানোর বিশেষ ব্যবস্থা থাকবে। যাতে পরবর্তী হিফজ সম্পন্ন করে বিভিন্ন মাদরাসায় অধ্যয়ন করা সহজ হয়।'





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান