জামালপুরে জামিন মঞ্জুর না করায় আদালত বর্জন

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জেলা প্রতিনিধি: জামালপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশের জামিন নামঞ্জুর করেছে আদালত। 

জামালপুরে জামিন মঞ্জুর না করায় আদালত বর্জন
জামালপুরে আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আকাশের জামিন মঞ্জুর না করায় আদালত বর্জন


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমানের ওই আদেশের প্রতিবাদে ক্ষুব্ধ আইনজীবীরা আদালতের সকল কার্যক্রম বর্জন করে।

মঙ্গলবার সকালে জামালপুর সদর থানা পুলিশ জুলাই-আগষ্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ন আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে আদালতে সোপর্দ করা হয়। এরপর দুপুরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তোলা হয়। এ সময় জামিন মঞ্জুর না করার আদেশের সাথে সাথেই ওই আদালত কক্ষে থাকা ক্ষুদ্ধ আইনজীবীরা আদালত বর্জন করেন। এই বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল কার্যক্রম আইনজীবীরা বর্জন করে। এতে করে আইনি সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টুকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।  

উল্লেখ্য, গতকাল সোমবার জামালপুর জেলা ও দায়রা জজের বিদায় অনুষ্ঠান শেষে করে বাসায় ফেরার পথে সন্ধ্যায় জামালপুর জেলা আইনজীবী সমিতির ৮ বারের সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে পুলিশ।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান