বকশীগঞ্জে আরটিভিতে সংবাদ প্রচারের পর দশানী নদীতে অভিযান

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে রাতের আঁধারে বালু লুটপাটের ঘটনা নিয়ে বেসরকারি টেলিভিশন আরটিভিতে সংবাদ প্রচারের পর টনক নড়েছে উপজেলা প্রশাসনের।

বকশীগঞ্জে আরটিভিতে সংবাদ প্রচারের পর দশানী নদীতে অভিযান
বকশীগঞ্জে দশানী নদীতে বালু লুটপাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান


বালু লুটপাট বন্ধে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা সেনা বাহিনীর সদস্যদের নিয়ে দশানী নদীর চরে অভিযান পরিচালনা করেন।


অভিযান পরিচালনার সময় কাউকে না পাওয়ায় ইউএনও মো. মাসুদ রানা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ সদস্যদের বালু খেকোদের চিহ্নিত করতে বলেন। এছাড়াও তিনি বালু উত্তোলনকারীদের ছাড় না দেওয়ার ঘোষণা দেন।


এসময় রাতের আঁধারে বালু লুটকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে জানান ইউএনও মো. মাসুদ রানা।


অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, সেনা বাহিনীর ক্যাপ্টেন তানভীর আহমেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত শনিবার আরটিভিতে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের দশানী নদীতে রাতের আঁধারে অবাধে বালু উত্তোলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান