কাজিপুরে ডেইরি ফার্মে ডাকাতি - মামলা দায়ের

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাশাফি ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় কাজিপুর থানায় মামলা দায়ের হয়েছে। 

কাজিপুরে ডেইরি ফার্মে ডাকাতি - মামলা দায়ের
কাজিপুরে ডেইরি ফার্মে ডাকাতি - মামলা দায়ের


বৃহস্পতিবার দুপুরে কাজিপুর থানায় মামলা করেন ফার্মের মালিক আবু সাইদ শাপলু। গত রোববার দিবাগত গভীর রাতে ডাকাতির এই ঘটনা ঘটে। 


 মামলাসূত্রে জানা গেছে, উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া দক্ষিণ পাড়ায় অবস্থিত মেসার্স মাশাফি ডেইরি ফার্মে শাহিয়াল ও ফিজিয়ান জাতের ২৪ টি গরু ছিলো। গত গত রোববার (২৩ ফেব্রæয়ারি) দিবাগত  রাত আনুমানিক ২ ঘটিকায় ১০/১২ জনের ডাকাতের দল ফার্মের নেটের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে লাগানো সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। ঘটনা টের পেয়ে ফার্মের নিরাপত্তা কর্মী বাবু বাধা দিলে তার গলায় ছুরি ধরে রাখে ডাকাতেরা।

আরও পড়ুন:

এ ঘটনায় ফার্মের মালিক আবু সাইদ বাদী হয়ে গত  সোমবার (২৪ ফেব্রæয়ারি) অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।  এরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিয়মিত মামলা নেন। 

 ফার্মের মালিক আবু সাইদ শাপলু জানান, সিসি ক্যামেরা ভাঙ্গার আগ পর্যন্ত ফুটেজ রয়েছে। ডাকাতের দল আসার ভিডিও রয়েছে, পুলিশকে দেখানো হয়েছে। আশা করি পুলিশ সব উদ্ধার করতে পারবে।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা প্রাথমিক তদন্ত শেষে কিছু প্রমাণ পেয়েই আজ (বৃহস্পতিবার) নিয়মিত মামলা নেয়া হয়েছে।  সিসি ক্যামেরা নষ্ট কারায় পুরো ফুটেজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান