ইসলামপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিন ডেভিল গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে অপারেশন 'ডেভিল হান্ট'র অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ইসলামপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিন ডেভিল গ্রেফতার
ইসলামপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিন ডেভিল গ্রেফতার 


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।


১০ ফেব্রুয়ারি রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'ডেভিল হান্ট' অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

গ্রেফতারকৃতরা হলেন, ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার মৃত শহীদুর রহমান খানের ছেলে ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সাজেদুল ইসলাম খান শামীম (৩৫), লক্ষীপুর বালুচরের মৃত জামাল উদ্দিনের ছেলে, আওয়ামীলীগ কর্মী ও ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ হুমায়ুন রশিদ  দুলাল (৩৫), উত্তর সিরাজাবাদের বাসিন্দা মোঃ ফজলুর রহমানের ছেলে ও ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ তানজিল হোসেন (২২)।


এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান