বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

Seba Hot News : সেবা হট নিউজ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইলকেল চালক নিহত হয়েছে।

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১
বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১


বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্র ও বকশীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে মনিরুজ্জামান মিন্টু নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শেরপুর জেলা শহরে যাওয়ার সময় বকশীগঞ্জ পৌর এলাকার মাস্টার বাড়ি বাজার এলাকায় পৌছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মিন্টু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়। 

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক চালক পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান