কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হারুন-অর রশীদ আহত হয়েছেন।

কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে
কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে


শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ছালাভরা পূর্বপাড়ার বাসিন্দা।


স্থানীয়রা জানান, ফজর নামাজ শেষে ওই দম্পতি বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হন। এ সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুলেখার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামী হারুন অর রশিদকে উদ্ধারের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বজনরা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান