মেলান্দহে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা: জামালপুরে যথাযোগ্য  মর্যদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়। প্রত্যুষে তোপধ্বনির মধ্য  দিয়ে দিবসটির শুভ সূচনা করেন-জেলা প্রশাসক হাসিনা বেগম। আব্দুল হাকিম স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

মেলান্দহে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মেলান্দহে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। 

 মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে ২৬ মার্চ বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইউএনও এস.এম. আলমগীর। 

আরও পড়ুন:

বক্তব্য রাখেন-সাবেক মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, ৭১’র গেরিলা আবুল হোসেন, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ। এর আগে সকাল ৯টায় উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে কুচকাওয়াজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও প্রত্যুষে তোপধ্বনির মধ্য  দিয়ে দিবসটির শুভ সূচনার শহিদদের স্মরণে স্বাধীনতা মঞ্চে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে। দিবসটি উদযাপন উপলক্ষে অন্যান্য উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান