সুইড বাংলাদেশ জামালপুর শাখার সভাপতি ওয়ারেছ আলী মামুন

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সুইড বাংলাদেশ জামালপুর শাখার সভাপতি ওয়ারেছ আলী মামুন
সুইড বাংলাদেশ জামালপুর শাখার সভাপতি ওয়ারেছ আলী মামুন


সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে সভাপতি ও অজয় কুমার পালকে নির্বাহী সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শনিবার বিকেলে শহরের চালাপাড়া এলাকায় সুইড ভবনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন:

সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ড. মো: মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার নির্বাহী সচিব অজয় কুমার পাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সুইড বাংলাদেশ জামালপুরের আজীবন সদস্য আশরাফুল ইসলাম বুলবুল, অভিভাবক ডা. শাহিন রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকরা সমাজের বোঝা নয়। তাদেরকে বাদ দিয়ে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব না। আধুনিক চিকিৎসা, যথাযথ ফলোআপ ও প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রতিবন্ধীরাও আজ অনেক জায়গায় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তাদের উন্নয়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও বেশী সুনজর দিতে হবে। পরে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের আহবায়ক অরূপ কাহালি অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে সভাপতি ও অজয় কুমার পালকে নির্বাহী সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি যথাক্রমে ড. মো: মঞ্জুরুল কাদির, মো: নজরুল ইসলাম, জি এম ফারুক, যুগ্ম সচিব শ্রী অমরেন্দ্র কুমার দাস, অর্থ সচিব শফিকুল ইসলাম, সাংগঠনিক সচিব মোছা: মেহেরুন নেছা মুক্তা, ক্রীড়া সচিব মো: আব্দুল রেজ্জাক তালুকদার রতন, সাংস্কৃতিক সচিব বিপ্লব চন্দ্র শর্মা, প্রচার ও প্রকাশনা সচিব ডলি সুলতানা, কল্যাণ ও পুনর্বাসন সচিব নাছরিন সুলতানা, সদস্য যথাক্রমে বকুল রানী পাল, অ্যাডভোকেট মো: আব্দুল হাই, মো: দেলোয়ার হোসেন, তানজিনা সুলতানা, শিউলী খানম। এরপর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।      




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান