যানজট নিরসনে ইসলামপুর শহরে পুলিশের বিশেষ মহড়া

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: পবিত্র রমাদানকে সামনে রেখে যানজট নিরসন সহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামালপুরের ইসলামপুর পৌর শহরের বিশেষ মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ।

যানজট নিরসনে ইসলামপুর শহরে পুলিশের বিশেষ মহড়া
যানজট নিরসনে ইসলামপুর শহরে পুলিশের বিশেষ মহড়া


রবিবার (২ মার্চ ) বিকেলে থানা ও  ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের পুলিশের সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়। 

মহড়ার নেতৃত্ব দেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।

আরও পড়ুন:

তিনি বলেন, বাজার মনিটরিং কার্যক্রম ও যানজট নিরসন রাস্তা দখল করে বসানো দোকান-পাটগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্যবসায়ী যদি পণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করেন বা বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও জানান, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে পুলিশ। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান