আওয়ামী লিগ নামে নতুন দলের নিবন্ধন চায় উজ্জ্বল রায়

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন দিনাজপুরের উজ্জ্বল রায় নামে। প্রতীক হিসেবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ।

আওয়ামী লিগ নামে নতুন দলের নিবন্ধন চায় উজ্জ্বল রায়
আওয়ামী লিগ নামে নতুন দলের নিবন্ধন চায় উজ্জ্বল রায়


মঙ্গলবার (২৫ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে।


ইসি সূত্র জানায়, উজ্জ্বল রায় নামের ওই ব্যক্তি সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন।


আরও পড়ুন:


নিবন্ধন আবেদনে দেখা যায়, “আওয়ামী লিগ” নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন এই ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। 


এই দলের প্রধান কার্যালয় “বঙ্গবন্ধু এভিনিউ” উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে ২৪ মার্চ, ২০২৫। 


এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন আবেদনকারী। তবে কোন সালের ৩০ এপ্রিল তা উল্লেখ করেননি।


আবেদনে আরও দেখা যায়, তিনি দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেছেন। 


এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাবের তথ্য না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান