ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিঁখোজ এক

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরের কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিঁখোজ এক
ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিঁখোজ এক


মৃত্যু ব্যক্তি কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সঞ্চ শেখের পুত্র বিল্লাত আলী। একই এলাকার খট্টু শেখের পুত্র খবির শেখ নিখোঁজ রয়েছে।


জানাগেছে,উপজেলার কুলকান্দি পাইলিংপাড় থেকে যমুনা নদীর উপার চরে ঘাস কাটতে যাওয়ার সময় নৌকাটি উল্টে যায়। 

আরও পড়ুন:

নৌকাটিতে প্রায় ৪০ জন কৃষক ছিল। বাকিরা নিরাপদ রয়েছেন বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানিয়েছেন। 


এ ঘটনায় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান,ফায়ার সার্ভিসের কর্মীসহ ২ জন ডুবুরি কাজ করছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান