ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ


সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জামালপুর শহরের পুরাতন পৌরসভা গেইট এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। 

আরও পড়ুন:

পরে সেখানে বিক্ষোভ সমাবেশে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মসলিস সূরা সদস্য অ্যাডভোকেট নাজুল হক সাঈদি, জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জামালপুর শহর জামায়াতের আমীর খন্দকার মোকাদ্দেস আলী, জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম  প্রমুখ। 

এ সময় বক্তারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল, আমেরিকা, জাতিসংঘকে দায়ি করে বিশ্বের ৫৭টি মুসলিম দেশ মিলে আলাদা জাতিসংঘ গঠন করার দাবি জানান। এছাড়াও সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান