উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষঃ নিহত ২ আহত ১

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শুক্রবার ভোর রাতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১জন আহত হয়েছে।

উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষঃ নিহত ২ আহত ১
উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষঃ নিহত ২ আহত ১


নিহতরা হলেন মাইক্রোবাসের চালক পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মনছুরুল আলম (৪৩) এবং একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। গুরুতর আহত হয়েছেন সুম্য দাসের ছেলে সুমন কুমার দাস (৪২)। তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন:

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ আব্দুর রউফ জানান, ঘটনার সময় বাঘাবাড়ি থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা থেকে পাবনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উল্লিখিত দুই ব্যক্তি মারা যান ও একজন  আহত হন। ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা করে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান