রৌমারীতে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ

শফিকুল ইসলাম: রৌমারী উপজেলার পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়নের ফলাফল, উপবৃত্তি সংক্রান্ত বিষয়, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নসহ নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রৌমারীতে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রৌমারীতে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উজেলার বন্দবেড় ইউনিয়নের পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 


আরও পড়ুন:


এসময় মা অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মোছা. জেসমিন আকতার, মোছা. সুফিয়া খাতুন, মোছা. আয়শা খাতুন ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাফিজ, সহকারি শিক্ষক মোছা. মালেকা খাতুন, কাওছার জাহান লিজা ও মো. আব্দুল মালেক প্রমূখ। 


পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯১ সালে স্থাপিত হয়। এই বিদ্যালয়ের পাশে একটি পাঁকা রাস্তা রয়েছে। তাই যোগাযোগ অনেক ভালো। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে সুন্দর একটি মাঠ। নদী ভাঙ্গা এলাকা হওয়া সত্বেও শিক্ষার্থী রয়েছে অনেক। বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় দেড়’শ জন। শিক্ষক রয়েছেন ৬ জন। অত্যন্ত মনোরম পরিবেশে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান