কাজিপুরে বাস উল্টে রাস্তার পাশে পড়ে নিহত ১, নিখোঁজ ১

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার সংলগ্ন গাক সেন্টারের নিকটে আজ শুক্রবার(২০ জুন) সকাল সাড়ে আটটায় কোনাবাড়িগামী একটি বাস উল্টে সড়কের পাশে পড়ে গেছে।

কাজিপুরে বাস উল্টে রাস্তার পাশে পড়ে নিহত ১,  নিখোঁজ ১


এতে  জেনিন পরিবহনের ( নম্বর- ঢাকা মেট্রো- ব- ১৩১০৫৭) ওই বাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ওই ব্যক্তির নাম আয়নাল হক(৫৮)। তিনি পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। সোনামুখী বাজারে তিনি চালের ব্যবসা করতেন। 


এই ঘটনায় আহত হয়েছে আয়নালের পুত্রবধু মিম খাতুন ( ২৭) এবং তার দশ বছর বয়সী সন্তান এবং গাছাবাড়ি গ্রামের  হাসি খাতুন (৪৮)। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  


আরও পড়ুন:


এই ঘটনার প্রত্যক্ষদর্শী রৌহাবাড়ি গ্রামের জিয়াউল হক  বলেন, রাস্তার পাশে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ওই বাসটি রাস্তার পাশে উল্টে গেলো। তখন দৌঁড়ে সেখানে যাই। 


এসময় গাক অফিসের কয়েকজন এগিয়ে আসে। আমরা গ্লাস ভেঙ্গে মোট চারজনকে উদ্ধার করি। এসময় একজনকে মুখ থেতলানো অবস্থায় বের করি। ততক্ষণে সে মারা গেছে। 


 ওই বাসের একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ওই বাসের যাত্রী আহত হাসি খাতুনের পুত্র । কিন্তু তিনি তার নাম পরিচয় জানাতে পারেননি। 


 এদিকে সংবাদ পেয়ে কাজিপুর থানা পুলিশ এবং কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যান। 


 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বাসটি উঠানোর মতো কোন যন্ত্র আমাদের এবং এখানকার ফায়ার সার্ভিসের নেই।  বিষয়টি  কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান