উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার দূর্গনগর ইউনিয়নের রাজমান দহখোলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রুহুল আমিন ও মগরব আলীর দলের মধ্যে সংঘর্ষ হয়।

উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫


এতে উভয় পক্ষের মোট ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুশিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 


গ্রামবাসী সূত্রে জানা যায়, ৫৫ শতক জমি নিয়ে কথিত রুহুল আমিন ও মগরব আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন (শুক্রবার) রুহুল আমিনের পক্ষ থেকে গোলযোগপূর্ণ জমিতে একটি ঘর উঠানো হয়। 


শনিবার মগরব আলীর লোকজন ওই ঘর ভেঙ্গে দেওয়ার জন্য ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মোট ১৫ জন আহত হন। 


আরও পড়ুন:


আহতদের মধ্যে রুহুল আমিন (৫০), আয়নাল (৪২), শান্ত (৪৪), রহম (৪০), বাদসা (৩০) মালেক (২৮), আশরাফুল (৩৫), রউব (৩২), ইসমাইল (৪০) রজব (৪৫), কুদ্দুস (৩৯)সহ মোট ১১ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশিষ্ট আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। 


আহত রুহুল আমিনের বাতিজী অভিযোগ করেন, তাদের বৈধ সম্পত্তিতে তারা ঘর উঠিয়েছেন। কিন্তু অবৈধভাবে মগরব আলীর লোকজন ঘরটি ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। অপর দিকে মগরব আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ওয়ারিশন সূত্রে কথিত সম্পত্তির বেশির ভাগ অংশ তাদের। সেখানে অন্যপক্ষ ঘর তুলবেন কেন? তারা তা মানবেন না। 


এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগযোগ করলে সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারুক জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামূল হক জানান, বর্তমানে রাজমান দহখোলা গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষ আহতদের নিয়ে চিকিৎসায় ব্যস্ত রয়েছেন। ফলে এখন পর্যন্ত কোন পক্ষই এ ব্যাপারে লিখিত অভিযোগ বা মামলা করেনি। এ বিষয়ে তদন্ত চলছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান