রৌমারীতে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করলো বিজিবি

Seba Hot News : সেবা হট নিউজ

শফিকুল ইসলাম: রৌমারীতে ভারতীয় ২২ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রৌমারীতে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করলো বিজিবি


শনিবার দিনগত ভোররাতে আন্তর্জাতিক সীমান্ত নং ১০৬৫-১ এস বাংলাদেশের ২’শ গজ অভ্যন্তরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকা থেকে মদগুলো উদ্ধার করা হয়। 


আরও পড়ুন:


৩৫ জামালপুর বিজিবি’র অধিনস্থ বাংলাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি চর নতুনবন্দর এলাকায় অভিযান চালালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদের বোতল ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে লোকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 


উদ্ধারকৃত মদের সিজার মুল্য আনুমানিক ৩৩ হাজার টাকা। অভিযানে নেতৃত্বদেন বাংলাবাজার ক্যাম্পের নায়েক শ্রী পল্টু চাকমা, ন্যান্স নায়েক মো. সালাহ উদ্দিন, সিপাহী মো. রেজাউল করিম ও সিপাহী মো. রবিউল হাসান। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান