জামালপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে পণ্যবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জামালপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মৃত্যু


বুধবার (১৮ জুন) বিকালে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মো. অঙ্কন মিয়া (২০) পৌর এলাকার কাঁচাছড়া টিউবওয়েলপাড় এলাকার মো. হুমায়ুনের পুত্র।


স্থানীয়রা জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে পণ্যবোঝাই একটি ট্রাক শহরের বাইপাস সড়কে ঢাকায় যাওয়ার পথে ট্রাকের পেছনে মোটর সাইকেল আরোহী অঙ্কন মিয়া  ট্রাকটিকে ওভারটেক করতে যায়। 


আরও পড়ুন:


এ সময় বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে অঙ্কন মিয়া ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত অঙ্কন মিয়ার মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকিন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান