কাজিপুরে আমিনা মনসুর কলেজ পরিচালনা পর্ষদের উন্মুক্ত সভা

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের এক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

কাজিপুরে আমিনা মনসুর কলেজ পরিচালনা পর্ষদের উন্মুক্ত সভা


মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফরিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির  সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। 


সভাপতি হিসেবে প্রথমবারের মতো আয়োজিত সভায় তিনি কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 


আরও পড়ুন:


তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। অন্যরা যা করেছে আমরা তা করতে চাইনে। এসময় তিনি কলেজে কর্মরত শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান পরিচালনা করার আহবান জানান। 


সহকারি অধ্যাপক আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, নাটুয়ারপাড়া কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান বাবলু বক্তব্য রাখেন। এর পূর্বে সভাপতি কলেজে আসলে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান