কাজিপুরে ৭ পিচ মোবাইল ফোনসেট সহ চোরের সর্দার গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ৭ পিচ মোবাইল ফোনসেটসহ  রাজিবুল হাসান ওরফে রাজিব(২১) কে  গ্রেপ্তার করেছে।

কাজিপুরে ৭ পিচ মোবাইল ফোনসেট সহ চোরের সর্দার গ্রেপ্তার


সে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আব্দুস সালামের পুত্র। গত রবিবার(২৯ জুন) রাতে নাটুয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 


গ্রেপ্তারকৃত রাজিব গত ২৬ এপ্রিল উপজেলার মেঘাই পুরাতন বাজারে সংঘঠিত মোবাইল ফোন চুরির মূল হোতা। ওই চুরির ঘটনায় গত ৩০ এপ্রিল কাজিপুর থানায় একটি মামলা হয়েছিলো।


আরও পড়ুন:


মামলার তদন্ত কর্মকর্তা এসআই এবি সিদ্দিক জানান,  তদন্তে ফোন  চুরির অন্যতম পরিকল্পনাকারি হিসেবে রাজিবের নাম জানতে পারি। 


গত রবিবার (২৯ জুন) রাতে তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ পিচ চোরাই ফোনসেটসহ  গ্রেপ্তার করা হয়। আজ (৩০ জুন)  সোমবার তাকে সিরাজগঞ্জ কোর্টে  প্রেরণ করা হয়েছে। 


 উল্লেখ্য গত ২৬ এপ্রিল উপজেলার মেঘাই পুরাতন বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী মোহাম্মদ আলীর দোকান ঘরের টিনের চাল কেটে ভিতরে ঢুকে চোরেরা ২০০ পিচ মোবাইল ফোনসেট নিয়ে যায়। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান