ইসলামপুরে ইউপি সদস্য হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবীতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও নিহত  পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুরে ইউপি সদস্য হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
ইসলামপুরে ইউপি সদস্য আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবীতে মানববন্ধন


সোমবার জিগাতলা গ্রামে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নিহত ইউপি সদস্য আব্দুর রহিমের বড়ভাই নূর খন্দকার, আনোয়ার খন্দকার, বোন পারভিনা,নিহতের স্ত্রী রেহানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


আরও পড়ুন:


 বক্তারা বলেন,গত ২৮জুন মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে আসে দুর্বৃত্তরা। এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ওয়ার্ডের ইউপি সদস্য

জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে আব্দুর রহিম।


আব্দুর রহিমের খুনের ঘটনায় থানায় মামলা হলেও  আসামী গ্রেফতার না হওয়ায় নিহত স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ও ভোক্তভোগী পরিবার আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা আনোয়ারুল হক জানান, মামলা রুজু হওয়ার পর আসামীরা পলাতক রয়েছে এবং আসামীদের তথ্য প্রযুক্তি সাহায্যে আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান