কুড়িগ্রামে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মো. আলী হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় এ অভিযান পরিচালিত হয়।

কুড়িগ্রামে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি আলী হোসেন'কে গ্রেফতার


নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে আলী হোসেনকে মাদকসহ আটক করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সফলভাবে এই অভিযান পরিচালনা করেছে।


আরও পড়ুন:


গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান