রাজিবপুরে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী বালিয়ামারী বাজারে ৫শ’ পিচ ইয়াবাসহ আলী হোসেন (৩৬) ও শাহীন হাসান (২৭) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রাজিবপুরে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


আটককৃতদের মধ্যে আলী হোসেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর এলাকার বাসিন্দা এবং শাহীন হাসান কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেওয়ারচর এলাকার বাসিন্দা।


আরও পড়ুন:


গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে তাদেরকে আটক করে রাজিবপুর থানা পুলিশ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যহত থাকবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান