উল্লাপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “প্রভুর উৎসব প্রভুই করে মানুষ উপলক্ষ মাত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে উল্লাপাড়ায় শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞানুষ্ঠান। 

Mahanaam Yajna ceremony in Ullapara
উল্লাপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান




বৃহস্পতিবার রাতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৩ দিন ব্যাপী এই ধমীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়া শান্তি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুনিল পাল। 

এতে গীতাপাঠ করেন ডাঃ প্রাণকৃষ্ণ পাল। ঘোষগাঁতী পালপাড়া হরিবাসর পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

আয়োজক কমিটির সিনিয়র সহ সভাপতি কমলেশ বাকচী জানান, এ বছর দেশের বিভিন্ন অঞ্চলের ৬টি নাম সুধা পরিবেশন দল অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে। এ সব দলের মধ্যে রয়েছে মাগুড়ার নিতাই গৌর সম্প্রদায়, গোপালগঞ্জের নব অঞ্জলী সম্প্রদায়, খুলনার মমতা বালা সম্প্রদায় ও অষ্টসখী সম্প্রদায়, দিনাজপুরের গৌর মাধব সম্প্রদায় ও সিরাজগঞ্জের সত্যনারায়ন সম্প্রদায়। 

এ ছাড়া মহানাম যজ্ঞানুষ্ঠানে লীলা কীর্ত্তণ পরিবেশন করবেন রমেন বিশ্বাস, উত্তম সাহা ও প্রতিমা দেবী। প্রতিদিন এ অনুষ্ঠানে অন্তত ৫ হাজার ভক্ত নারী পুরুষ অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কমলেশ বাকচী। 


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


উল্লাপাড়া- নিয়ে আরও পড়ুন
উল্লাপাড়ায় কচুয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় কচুয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
উল্লাপাড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
উল্লাপাড়ায় চার মাসেই ধ্বসে গেছে কোটি টাকার সড়ক: হতাশায় এলাকাবাসী
উল্লাপাড়ায় চার মাসেই ধ্বসে গেছে কোটি টাকার সড়ক: হতাশায় এলাকাবাসী
উল্লাপাড়ায় সেরাজেম থ্যারাপি সেন্টারের উদ্বোধন
উল্লাপাড়ায় সেরাজেম থ্যারাপি সেন্টারের উদ্বোধন
উল্লাপাড়ায় চাকুরি দেওয়ার আশ্বাসে টাকা ও চেক আত্মসাৎ
উল্লাপাড়ায় চাকুরি দেওয়ার আশ্বাসে টাকা ও চেক আত্মসাৎ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান