মেলান্দহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায় যুবককে আটক

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায় আটক নূরুল ইসলামের (৩২) বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমের ভাই লিটন মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

Youth arrested for attempting to rape disabled woman in Melandah
মেলান্দহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায় আটক যুবককে পুলিশে সোপর্দ




আটককৃত নূরুল ইসলাম পাশের ইসলাপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের আজমত আলীর ছেলে। সে পেশায় একজন অটোচালক। নুরুল ইসলামের প্রতিবেশিরা জানিয়েছেন,তার বিরুদ্ধে নারী কেলেংকারির ঘটনা নতুন নয়।

ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ^রোডস্থ্য মেলান্দহ উপজেলার ডেফলা এলাকার কাঙ্গালকুর্শা গ্রামে। 

কাঙ্গালকুর্শা গ্রামের ওমর আলী মেম্বার জানিয়েছেন, ঘটনার সময় কাঙ্গালকুর্শা গ্রামের ওই মানষিক প্রতিবন্ধী (৩৫) ডেফলা-কাঙ্গালকুর্শা মধ্যবর্তী একটি দোকানের সামনে অবস্থান করছিল। 

এ সময় আটককৃত নূরুল ইসলামসহ আরেকজন ওই প্রতিবন্ধীকে টানাহেচড়া করে গাড়িতে তোলে পাশের কবরস্থানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। 

এ সময় প্রতিবন্ধীর আর্ত চিৎকারে পথচারি ও স্থানীয়রা এগিয়ে এসে নূরুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার সাথে থাকা আরেকজনের হাতে চাকু থাকায় ভীতি প্রদর্শন করে চলে যায়। 

বিক্ষুব্দ এলাকাবাসি আটক নূরুল ইসলামের গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


মেলান্দহ- নিয়ে আরও পড়ুন
ঢাকায় ছড়াকার আশরাফুল মান্নানের শোক সভা
ঢাকায় ছড়াকার আশরাফুল মান্নানের শোক সভা
মেলান্দহ বিকেডিএ’র পরীক্ষা সম্পন্ন
মেলান্দহ বিকেডিএ’র পরীক্ষা সম্পন্ন
কবি আশরাফুল মান্নানের স্মরণ সভা
কবি আশরাফুল মান্নানের স্মরণ সভা
টক অব দ্যা মেলান্দহ
টক অব দ্যা মেলান্দহ
মেলান্দহ গোদা ডাঙ্গার বিল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন
মেলান্দহ গোদা ডাঙ্গার বিল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান