মো: শাহ জামাল, জামালপুর থেকে: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি আসনে ৪৬ জনএমপি প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ইউসুপ আলী।
![]() |
| জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল |
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): একজনের মনোনয়ন বাতিল
৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে কারণসহ বাতিলকৃতদের এই তালিকা প্রকাশ করা হয়েছে। বাতিলের তালিকায় আছে জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হকের হলফনামায় তথ্যের গড়মিল থাকার কথা উল্লেখ করা হয়েছে।
জামালপুর-২, ইসলামপুর: ৫ জনের মনোনয়নপত্র বাতিল
জামালপুর-২, ইসলামপুর আসনের জাতীয় পার্টি মনোনীত স্বতন্ত্র অর্নব ওয়ারেছ খানের ১% ভোটারের তথ্য গড়মিল, এইক অভিযোগে মীর শরিফ হাসান লেলিন, জাতীয় পার্টি এরশাদ মনোনীত প্রার্থী মোস্তফা আল মাহমুদের দলীয় প্রধানের স্বাক্ষরের গড়মিল, ঋনখেলাপীর অভিযোগে জাতীয় পার্টি মনোনীত আনোয়ারের হোসেনের প্রার্থীতা বালিতল, বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শওকত হাসান মিয়ার দলীয় প্রধানের প্রত্যয়ন না থাকার কথা উল্লেখ করা হয়েছে।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): ৫ জনের মনোনয়পত্র বাতিল
জামালুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): আসনে জামাত মনোনীত প্রার্থী আলহাজ মাও. মুজিবুর রহমান আজাদী, মেলান্দহ বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রাথী সাদিকুর রহমান শুভ সিদ্দিকী, জাতীয় গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য শিবলুল বারী রাজু, ফারজানা ফরিদ পুথি এবং এসএম শাহিনুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটারিং কর্মকর্তা ইউসুপ আলী। ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে এই ঘোষণা দেয়া হয়। মুহুর্তেই খবরটি ভাইরাল হলে হইচই পড়ে যায়। স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটারের সমর্থন সূচক তালিকায় তথ্যের গড়মিল এবং জামাত প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকার কারণ উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে জামাত প্রার্থী মুজিবুর রহমান আজাদী জানান-আমার মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

জামালপুর-২ ইসলামপুর আসনে ৯ প্রার্থীর মধ্য ৬ জনের মনোনয়নপত্র বাতিল

মেলান্দহ মহিলা কলেজের প্রিন্সিপালের বিদায় সংবর্ধনা

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

জামালপুর জেলা প্রেসক্লাবে জলিল সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।