বোয়ালমারী পৌরসভার ৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা

S M Ashraful Azom


জেলার বোয়ালমারী পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের ৯৩ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।


সোমবার বিকেলে পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র আ. শুকুর শেখ এ বাজেট ঘোষণা করেন।


এর মধ্যে উন্নয়ন খাত থেকে ৯০ কোটি ৭৬ লাখ ও রাজস্ব খাত থেকে ৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৭২০ টাকা বরাদ্দ রয়েছে।


এ সময় স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব জহির উদ্দিন, প্যানেল মেয়র আব্দুল কুদ্দুস, কাউন্সিলর মো. রুহুল আইমন মৃধা, আ. মান্নান মোল্যা, ডা. সেলিমুজ্জামান ও প্রকৌশলী সদানন্দ রায় প্রমুখ ।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান