রাজশাহীতে ১২০০ গ্রাম হেরোইন জব্দ

S M Ashraful Azom


রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)


রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম দিয়াড়মানিকচর থেকে এসব হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজিবি-৩৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ এ তথ্য নিশ্চিত করে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর পশ্চিম দিয়াড়মানিকচর বিওপির নায়েক সুকুরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান