ইন্টারনেট ব্যবহারে শুল্ক কমলো

S M Ashraful Azom


ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।


আজ সোমবার জাতীয় সংসদে অর্থ আইন, ২০১৫ এর ওপর সংশোধন প্রস্তাব আনেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


এ সময় তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। বাজেটে এর ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায় হিসেবে চিহ্নিত হয়েছে। তাই সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।


অর্থবিলের ওপর আনা সংশোধনী প্রস্তাব আলোচনা শেষে কণ্ঠভোটে পাস হয়।


২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ১৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি মোবাইলের সিম বা রিমকার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার (টক টাইম, এসএমএস, এমএমএস, ইন্টারনেট প্যাকেজ) ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান