তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫

S M Ashraful Azom


জেলার তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সোহাগ মিয়াসহ তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সাংবাদিক কামাল হোসেনসহ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে সংঘর্ষকারীরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাগটিয়া গ্রামের বালু খেকো মনির উদ্দিন মেম্বারের ছেলে সুরহান মিয়া, দিলকুশ মিয়ার ছেলে রহিছ মিয়া, কুদ্দু ছোবাহানের ছেলে নাসির উদ্দিন ও তাজ উদ্দিনের নেতৃত্বে যাদুকাটা নদীর গুচ্ছ গ্রামের সরকারি পুকুর পার কেটে বালি ও পাথর উত্তোলন করে শতাধিক নৌকা বোঝাই করা হচ্ছিল। এ সময় বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিনের ভাই সোহাগ মিয়া, রিপন মিয়া ও সেলিম মিয়া তাদের লোকজন নিয়ে নদীর তীরের মালিক দাবি করে বাঁধা দিলে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
খবর পেয়ে দৈনিক সংবাদের সাংবাদিক কামাল হোসেন ফটো তুলতে গেলে বালি ও পাথার খেকো সুরহান মিয়া, রহিছ মিয়ার গ্রুপের লোকজন হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবৈধভাবে বালি ও পাথার উত্তোলন বন্ধ করে দেয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান