বকশীগঞ্জে স্ত্রী যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার।

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধি

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোরে সদর ইউনিয়নের মালির চর তকির পাড়া থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মমিন মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়। মমিন মিয়া তকির পাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
থানার উপ-পরিদর্শক নয়ন দাস জানায় , ২০১৪ সালে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাংগা ইউনিয়নের কাঠাবিল গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আঞ্জু পারভীন (২০) তার স্বামী মমিন মিয়ার বিরুদ্ধে জামালপুর কোর্টে একটি যৌতুক মামলা দায়ের করে। ওই মামলায় যৌতুক লোভী স্বামী মমিন মিয়ার ১ বছর ২ মাসের কারাদন্ড হয়। এরপর থেকে মমিন মিয়া পলাতক ছিল । শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান