বকশীগঞ্জে এইচএসসিতে পাশের হার ৪০%, আলিমে ৯৬% , জিপিএ-৫ নেই

G M Fatiul Hafiz Babu
জামালপুরের বকশীগঞ্জে সারাদেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার এইচএসসি ও আলিমে কেউ জিপিএ-৫ পায় নি। তবে এইচএসসি (বিএম) এ জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।
জানা গেছে, এবার এইচএসসিতে বিভিন্ন কলেজের মোট ৭৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৯৬ জন, এইচএসসিতে পাশের হার ৪০%। আলিমে বিভিন্ন সিনিয়র মাদ্রাসার মোট ২১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২০৯ জন। আলিমে পাশের হার ৯৬%। এইচএসসি (বিএম) শাখায় মোট ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২২৪ জন, বিএম শাখায় পাশের হার ৮৪% । বিএম শাখায় জিপিএ-৫ পেয়েছে ১৯ জন শিক্ষার্থী।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top