সারা দেশের মতো বকশীগঞ্জ উপজেলার আদিবাসী অধ্যুষিত অঞ্চল গারো পাহাড়ে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। এবছরের মূল প্রতিপাদ্য ছিল আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী মানুষের সেতু বন্ধন।
৯ আগষ্ট রোববার বকশীগঞ্জ সীমান্তবর্তী গারো পাহাড়ের বাবলাকোনা এ দিবস পালিত হয়।
জানাগেছে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে রোববার সকালে বকশীগঞ্জ সীমান্তবর্তী গারো পাহাড়ের ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাবলাকোনা আদিবাসি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান হোসিং ম্্রং এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, আদিবাসী নেতা প্রাঞ্জল এম সাংমা, বীর মুক্তিযোদ্ধা ভ্রপেন্দ্র মান্দা, বাবলাকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কনিওং ম্্রং প্রমুখ।