জয়পুরহাটে ভারতের প্রয়াত রাষ্ট্রপতির স্মরণে শোক সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
জয়পুরহাটে শনিবার বিকালে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আয়োজনে ভারতের সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি, জয়পুরহাট জেলা শাখার সভাপতি এস এম সোলাইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় এপিজে আবদুল কালামের জীবন ইতিহাস তুলে ধরেন জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারন সম্পাদক রাজা চৌধুরী। জেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত প্রয়াত রাষ্ট্রপতির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি, জয়পুরহাট শাখার সাধারন সম্পাদক আমিনুল হক বাবুল, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, এ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা, শ্যামল কুমার সরকার, মিজানুর রহমান টিটো প্রমূখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top