বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘নাম যা-ই হোক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে পারলেই মানুষের স্বস্তি ফিরে আসবে। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ স্বস্তিতে নেই।’ তিনি বলেন, ‘বর্তমানে দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সর্বদলীয় গোলটেবিল আলোচনার মাধ্যমে এর সমাধান হতে পারে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নৃসংশ শিশু নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন—বেগম সেলিমা রহমান, নূরে আরা সাফা, শিরিন সুলতানা প্রমুখ।

