অষ্টম পে-স্কেল পুননির্ধারণের দাবিতে রাবি শিক্ষকদের আল্টিমেটাম

S M Ashraful Azom
অষ্টম জাতীয় পে-স্কেল পুননির্ধারণের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচি চলাকালে সরকারকে আগামী ১১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম বেঁধে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যদি বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানা হলে ক্লাস বর্জনসহ লাগাতর বিভিন্ন কর্মসূচি ঘোষণারও হুমকি দেওয়া হয়। 
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির ডাকে আয়োজিত অবস্থান ধর্মঘট কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা এ আল্টিমেটামের ঘোষণা দেন। তিনি বলেন, বৈষম্যমূলক অষ্টম জাতীয় বেতন কাঠামো পুননির্ধারণের দাবিতে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আগামী ১১ আগস্ট ঢাকায় সারা দেশের শিক্ষকদের নিয়ে সভা আছে। এর মধ্যে দাবি মানা না হলে ১১ আগস্টের পর থেকে ক্লাস বর্জন, অনশনসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে।
অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন রাবি শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম, প্রাণিবিদা বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল হক প্রমূখ।
এদিকে শিক্ষকদের ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট কর্মসূচির কারণে এদিন বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে কর্মসূচি ১২টায় শেষ হলেও পরে ক্লাস না হওয়ার কারণ জানতে চাইলে অনুষদ অধিকর্তারা ও বেশ কয়েকটি বিভাগের সভাপতিরা এ ব্যাপারে কোন সদুত্তোর দিতে পারেননি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top