গত ৮ আগস্ট দৈনিক যায়যায়দিন ও দিনকালে “দেওয়ানগঞ্জে অনিতা হত্যাকান্ড আড়াই মাসের গ্রেপ্তার নেই” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হওয়ার পর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর এজিআই দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার অনিতা (১৫) মামলার ৫ নম্বর আসামি মুকুল মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
মুকুল মিয়াকে রোবরার গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল কতুবের চর গ্রাম থেকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। সে মাদারের চর গ্রামের মৃত শাহজামালের ছেলে।
জানা গেছে বকশীগঞ্জ উপজেলার ঝালর চর গ্রামের আবদুল লতিফের কন্যা অনিতা (১৫) পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশুনা করত। গত ১৫ মে রাতে নানার বাড়ি থেকে নিখোঁজ হলে পরদিন বিকালে ব্রহ্মপুত্র নদী থেকে অনিতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন অনিতার বাবা আবদুল লতিফ।
মামলা দায়েরের আড়াই মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এনিয়ে গত ৮ আগস্ট দৈনিক যায়যায়দিন ও দিনকালে একটি সংবাদ প্রকাশ হলে টনক নড়ে পুলিশের। অবশেষে রোববার রাতে ওই হত্যা মামলার ৫ নম্বর আসামি মুকুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ ।
এব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ওসি মো. আছলাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মুকুল মিয়াকে ৭ দিনের রিমান্ড চেয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।