ইয়াবা তৈরির কাঁচামালসহ ২ ভারতীয় নাগরিক আটক

Seba Hot News
নেত্রকোণা থেকে ইয়াবা তৈরির কাঁচামালসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার রাত সোয়া ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার জেলার কলমাকান্দায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ ও র‌্যাব-৩ তাদের আটক করে।

আটকরা হলেন- জেকুস সাগমা (২১) ও কান্ড এ সাগমা (১৮)। তাদের বাড়ি ভারতের মেঘালয় প্রদেশের তুরা জেলার রোংগারা থানায়।

এ সময় তাদের কাছ থেকে ৮১০ গ্রাম ইয়াবা তৈরির কাঁচামাল ইফিড্রিন (প্রিকারস কেমিক্যালস) উদ্ধার করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, উদ্ধার করা কাঁচামাল থেকে বিপুল পরিমাণ ইয়াবা প্রস্তুত করা সম্ভব। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান