লা লিগার প্রথম ম্যাচে খেলতে পারছেন না পেপে

S M Ashraful Azom
পায়ের ইনজুরির কারণে লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার পেপে। আগামী ২৩ আগস্ট এবারের মৌসুম শুরু করতে যাচ্ছে গ্যালাকটিকোরা। শুক্রবার ক্লাব সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের প্রীতি ম্যাচটিতে মাত্র ১৬ মিনিটেই ইনজুরিতে আক্রান্ত হন পর্তুগিজের এই সেন্টার ব্যাক। রিয়ালের এক বিবৃতিতে জানানো হয়েছে পরীক্ষার পরে পেপের ডান পায়ের পেশিতে ইনজুরি ধরা পড়েছে।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে আগামী তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকতে পারেন। যে কারণে লা লিগায় নতুন উন্নীত হওয়া স্পোর্টিংয়ের বিপক্ষে তার খেলার কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া থাইয়ের ইনজুরির কারণে ফ্রেঞ তারকা করিম বেনজিমাও এই ম্যাচে থাকছেন না।
বড় কোনো শিরোপা ছাড়া গত মৌসুম শেষ করা রিয়াল নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। গত মৌসুমের ব্যর্থতায় কোচের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল কার্লো আনচেলত্তিকে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top